1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৫৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লার উদ্যোগে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আরিফ আহমেদ খান,(যুগ্ন সচিব) ও পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ঢাকা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্ব করার কথা ছিল (তিনি জরুরি কাজে জেলা প্রশাসক কার্যালয়ে থাকায়) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মো. আলী হোসেন।

সেমিনার পেপার(পাওয়ার পয়েন্ট ) উপস্থাপন করেন, কাউন্সিলর রিপন ঘোষ।

বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী,সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুল মোমেন, গাজী জাহাঙ্গীর আলম জাবির, কাউন্সিলর জাফর উল্লাহ,ডেপুটি কাউন্সিলর জহির আহমেদ, প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন দেন,বিদেশ ফেরত মোঃ মামুন মিয়া মেম্বার, মোঃ জালাল হোসেন খান, মোঃ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় শিক্ষক, ইমাম , সাংবাদিক, বিদেশ ফেরত প্রবাসীরা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আরিফ আহমেদ খান (যুগ্ন সচিব) বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফেরত আসা ৫ লক্ষ কর্মী কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে কেউ কেউ নানা কষ্ট নিয়ে সমাজে জীবনযাপন করছেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেল ও আরপিএল কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানসহ প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা তাদের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, পিএমইউ এবং ওয়েলফেয়ার সেন্টার একযোগে কাজ করছে। সেমিনারে তিনি আরো বলেন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনরুদ্ধার এবং অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান (পুনরুদ্ধার), প্রবাসীদের সন্তানদের বৃত্তি প্রদান, আর্থিক সহায়তাসহ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উপস্থিত সকলকে উল্লেখিত বিষয়াদি সর্বস্তরে জানিয়ে দেওয়ার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD