1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ঐক্যজোটের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ মার্চ) বিকালে হোটেল অববিট রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল মক্কা ট্রাভেলস্ এর স্বত্ত¡াধিকারী মুফতি মো: খোরশেদ আলম।

দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো: বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, এই চ্যারিটি সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ্ আল মামুন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো: আকতারুজ্জামান, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মো: এমদাদ উল্যাহ, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আবুল বাশার রানা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের উৎসাহ প্রদানে মুফতি মো: খোরশেদ আলমের মতো অন্যান্য রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান সাংবাদিকবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল মক্কা ট্রাভেলস্ এর মুন্সীরহাট শাখার পরিচালক শামসুল আলম, এশিয়ান টিভির প্রতিনিধি কামাল হোসেন নয়ন, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিনু, দৈনিক দেশ রূপান্তর এর প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো: শাহীন আলম, কুমিল্লা টিভির প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি এম এ আলম, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি গোলাম রসুল, দৈনিক গণজাগরণের প্রতিনিধি সফিউল ইসলাম রানা, দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো: খোরশেদ আলম।

অনুষ্ঠানে চৌদ্দগ্রামের প্রয়াত সাংবাদিক ও কবরবাসী সকল বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোট চৌদ্দগ্রাম উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা মোবারক করিম। এর আগে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মো: খোরশেদ আলম বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর নিজ এলাকায় উপহার হিসেবে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের পোষাক বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD