1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আন্তঃজেলা চোরচক্রের ১২সদস্য আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় আন্তঃজেলা চোরচক্রের ১২সদস্য আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্য আটকসহ ০৭টি চোরাই সিএনজি,০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডাঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ, কোতয়ালী থানার মাহবুবের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩২), লাকসাম উপজেলার শ্রিয়াং গ্রামের মিছির আহাম্মদের ছেলে মোঃ অহিদুর রহমান, নবীনগর উপজেলার বারাইল গ্রামের মৃত কালু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৬), ভোলাচং গ্রামের মৃত সোরাফ মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫), মোল্লাকান্দি গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ তৌকির হোসেন (৩২), চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আবু তাহের (৩২), দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ফজলু মিয়া (৪০), হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ বাবুল সরকার (৪৬), খুলনা জেলার তেরগাদা উপজেলার আদমপুর গ্রামের মৃত জালালুদ্দিনের ছেলে মোঃ ইমদাদুল হক (৫০), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কায়ামারি গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ রোকনুজ্জামান (৪২)।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন।

আব্দুল মান্নান বলেন, এই চোর চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থান হতে সিএনজি চালিত অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা ও মোটরসাইকেল কৌশলে চুরি করতো। পরে, চোরাইকৃত গাড়িগুলো গ্যারেজে এনে নম্বর প্লেট খুলে, বডি পরিবর্তন করে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে। গত ১৭ই আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা হতে একটি চোর চক্র কৌশলে একটি সিএনজি চুরি করে। পরে সিএনজি চালক মামলা করলে সেই মামলার সূত্র ধরে আমরা চোরচক্রের মূল হোতা হেদায়েত উল্লাহকে আটক করি। এরপর হেদায়েতুল্লাহ কে জিজ্ঞাসা করে বৃহ:বার (১২ অক্টোবর) রাতে ধীরে ধীরে আমরা এই চোর চক্রের ১২ জন সদস্যকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD