1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ আটক ২ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৯ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে আটক করেছে।

গ্রেফতার কৃতরা হলো- নওগা জেলার গণপতিপুর গ্রামের সাদেকুল ইসলামের পুত্র মো: আব্দুর রহিম (২০), একই জেলার শেরপুর গ্রামের হাশেম আলীর পুত্র মো: মাহফুজ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।

তিনি জানান- সোমবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ, এসআই/ মোঃ নজরুল ইসলাম, এএসআই/ মোঃ ইলিয়াস ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আলেখারচর এশিয়া এয়ারকন বাস কাউন্টারের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

পরে ঢাকা মেট্টো-ট-১৬-৩১২৮ রেজিঃ নম্বরের একটি বড় ট্রাক গাড়ী পদুয়ার বাজার বিশ্বরোডের দিক হতে আসতে দেখে গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে ব্যারিকেড অতিক্রম করতে না পেরে গাড়িটি থেমে ডিবি পুলিশ চিনতে পেরে ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের সোমবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD