1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় গত সেপ্টেম্বরে ১১ খুন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লা জেলায় গত সেপ্টেম্বরে ১১ খুন

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় সেপ্টেম্বর মাসে ১১টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনে ঘটনা ঘটেছে ২৪টি। জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধ চিত্র বিবরনী থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, সেপ্টেম্বর মাসে বিভিন্ন থানায় মোট ৪৬২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মাদক আইনে মামলা হয়েছে ২৪৭টি। এছাড়া অস্ত্র আইনে মামলা হয়েছে ১৩টি।
গতকাল রবিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসবে সকল মন্ডপে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেয়া হয়। এছাড়া পূজা চলাকালীন সময়ে কোথাও যেন কোন বিশৃঙ্খলা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া সভায় জানানো হয়, মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের বিরুদ্ধে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। সিটি কর্পোরেশনের ইজারামূল্য সাইনবোর্ডে প্রকাশ এবং নির্ধারিত পোষাকে ইজারা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়। জানানো হয়, সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিপূরণ দাবি করেন তারা আবেদনের জন্য প্রতিটি থানায় আবেদন পত্র পাবেন এবং উপজেলা পরিষদ ও জেলা বিআরটিএ কার্যালয়েও এই ফরম পাওয়া যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD