1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।
শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ“জেগে উঠুক বিবেক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচি। শনিবার (২৫ জুলাই ) দুপুরে কান্দিরপাড়
টাউন হল মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুল কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুর কবির সাজ্জাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকিত তারুণ্য সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ।আয়োজকরা জানান, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের জন্য প্রতীকী মূল্যে ‘২ টাকার আহার’ কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুই টাকার বিনিময়ে আহার এ আয়োজনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। “মানুষ মানুষের জন্য”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন আলোকিত তারুণ্য সংগঠন (ATS) নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, এবং জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD