1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ - Dainik Cumilla
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত



মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক কয়েকটি বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার পলাতক আসামি ৩ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) সাজাপ্রাপ্ত ১ জন আসামি রয়েছেন।
​পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুলাই ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই পলাতক আসামি জামতলী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ আলী আক্কাছ (৪৮) ও মোঃ এরশাদ মিয়ার ছেলে মোঃ নুরুল আলমকে (২৫) গ্রেপ্তার করে।
​পৃথক আরেক অভিযানে এসআই মোঃ মাহতাব হোসেন উপজেলার মনোহরপুর এলাকা থেকে নিয়মিত মামলার অপর পলাতক আসামি মোঃ জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
​এদিকে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার আশাবাড়ী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হৃদয় আহাম্মদ (২১) এবং কান্দুঘর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
​অন্যদিকে, থানা পুলিশের এসআই আল-আমিনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে মনির (৪৩) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি ব্রাহ্মণপাড়া সদরের মৃত আফদু মিয়ার ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান,
​“বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD