1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান - Dainik Cumilla
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান সুফিয়ান রায়হান। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সিদ্ধান্তক্রমে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন সংগঠনের দপ্তর সম্পাদক আসাদুর রহমান।

নতুন এই দায়িত্ব পাওয়ার খবর প্রকাশের পর চৌদ্দগ্রামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে তিনি কেন্দ্র ও তৃণমূল উভয় পর্যায়েই বেশ পরিচিতি অর্জন করেছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে সুফিয়ান রায়হান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিপির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণভোটের অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়া তিনি বেশ সুনামের সহিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রচার উপ-কমিটির সদস্য, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির প্রধান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সমন্বয়কারী এবং সর্বশেষ জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, ধারাবাহিক মাঠপর্যায়ের কাজ এবং দায়িত্বশীল ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

তার সহকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরে যাননি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত ভূমিকার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

নেতাকর্মীদের মতে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে সুফিয়ান রায়হানের এই দায়িত্বপ্রাপ্তি তার দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, নিষ্ঠা ও রাজনৈতিক সক্রিয়তারই স্বীকৃতি। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD