1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা - ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী - Dainik Cumilla
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো……ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি – হাসনাত আব্দুল্লাহ ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই – বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের দেবীদ্বারে ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে বিএনপি নেতার মাইক কেড়ে নেয়ার অভিযোগ দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এননিপি)’র দক্ষিনাঞ্চলিয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শাপলা প্রতীকে ভোট চেয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এনসিপি’র শাপলা প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লার নির্বাচনী এক উঠান বৈঠকে ভোটারদের কাছে ভোট চান এবং তার স্বামী হত্যারও বিচার চান।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দূর্বৃত্তদের গুলি ও চাপাতির আঘাতে নিহত দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র এবং পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ছিলেন।

রুবেল মৃত্যুকালে তার স্ত্রী হ্যাপী আক্তার ৯ মাসের অন্তস্বত্বা ছিলেন। তার মৃত্যুর ৩৬ দিন পর (২০২৪ সালের ৯ সেপ্টেম্বর) এক পুত্র সন্তানের জনক হন। রুবেলের ইচ্ছানুযায়ী সন্তানের নাম রাখেন রায়ান।

রুবেলের স্ত্রী হেপী আক্তার বলেন, আমার একটি সুখী পরিবার ছিল। একটি গুলিতে সব নিভে গেলো। সন্তানের মুখ দেখে যেতে পারলো না তার বাবা। আমার স্বামীর কী অপরাধ ছিল? কেন তাকে গুলি করলো?’ আমি আমার স্বামীর হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD