1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। অতীতে কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ দুর্নীতিতে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার দুর্নীতি, নৈরাজ্য, চাইলে; তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিবেন।

ডা. তাহের বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা মো. নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু’র জিএস এস এম ফরহাদ বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট হবে। চাপাবাজি, গলাবাজি করে এমপি হয়ে লাভ নাই। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। মাদক, চাঁদাবাজির জন্য পিছনের মোড়লরা বসে আসে। তারা এদেশটাকে মাদকের হাব বানাতে চায়। ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে এটার চরম মাশুল দিতে হবে। ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। ১৮ কোটি মানুষের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা শাহজালাল, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, ব্যবসায়ী শাহ আলম খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণভোট প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অ্যাম্বাসেডর আবু সুফিয়ান রায়হান, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াতের তারাশাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, জামায়াত নেতা নজরুল ইসলাম বাহার, কাজী মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা এয়াছিন ফরায়েজী, মজিবুল হক দুলাল, এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, জামাল উদ্দিন লিটন, পেয়ার আহমদ, শাহআলম খোকন, জাকির হোসেন, জিয়াউল হক জিয়া, ওবায়দুল হক, জসিম ভেন্ডার, মো. শাহজালাল, মো. সুমন, কাজী জসিম, মাওলানা নুর মোহাম্মদ, আবুল হোসেন, সাইফুল ইসলাম, আলহাজ্ব মোস্তফা, মাওলানা আবুল কাশেম প্রমুখ। এ সময় কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উৎসবমূখর অংশগ্রহণে কানায় কানায় পুর্ণ ছিল জনসভাস্থল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD