1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

আবু কোরাইশ আপেল।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা প্রতিষ্ঠিত হয়—এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে গৌরীপুর মুন্সি ফজলুল রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি কখনোই বন্দুকের নল কিংবা অবৈধ উপায়ে ক্ষমতা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসাই বিএনপির একমাত্র পথ ও নীতি।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণকে সঙ্গে নিয়েই এ দলের রাজনীতি পরিচালিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটারসহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD