1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতসবাজিকে কোন ভয় নয়, কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। চারিদিকে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়ারকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানাচ্ছি। ফলাফল না আসা পর্যন্ত নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আপনাদেরকে। কেন্দ্রে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে আসলে শক্ত হাতে সেসব সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।

জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের আমীর মো. সাহাব উদ্দিন ও সহকারী সেক্রেটারি রবিউল হক রকির যৌথ সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মো. শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম-পরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী ও ডা. মঞ্জুর আহমেদ সাকি, ইউনিয়ন জামায়াত নেতা তৌহিদুল আজম বাবু, কে. এম আবদুর রাজ্জাক, কে. এম আবদুল কাইয়ুম, ডা. বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডা. আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আলহাজ্ব মানোয়ার হোসেন, শাহআলম চৌধুরী, কাজী বাদল, মো. জাকারিয়া রাসেল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD