1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি - হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি – হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত
  • আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রর্থী হাসনাত আব্দুল্লাহ বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ত্যাগী নেতাকর্মীদের হতাশার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী কর্মী আজ নিজেদের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ‘শিশু পার্কে’ আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপির অনেক ভাই এখন আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন। তারা বলেন,- ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটা ধরে রাখলাম, আগাই নিলাম। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। ৫ আগস্টের পর মামলাবাজরাও দখল নিয়েছে।”
তিনি বলেন, “যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও গ্রামেগঞ্জে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা তখন দলটির ভেতরে ইনসাফ খুঁজে পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো এসে দল দখল করে নিয়েছে।”
বিএনপির ত্যাগী কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “অনেকে এসে বলেন,- কার জন্য পরিশ্রম করলাম, কিসের জন্য ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে। অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।”
উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “তোমাদের অনেকেই ভোটার নও, তোমরা আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের বলবে- পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD