1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই - বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো……ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি – হাসনাত আব্দুল্লাহ ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই – বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের দেবীদ্বারে ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে বিএনপি নেতার মাইক কেড়ে নেয়ার অভিযোগ দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই – বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই। আমি হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীষ্টান জাত কূল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একটিবার আমাকে সুযোগ দিন।
সোমবার বিকেলে কুমিল্লা টাউনহলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ। আপনারা বুছে শুনে সিদ্ধান্ত নিবেন, এবং উন্নয়নের মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মার্কা ধানের শীষে ভোট দিবেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কুমিল্লা আজ অপরিকল্পিত নগরায়নে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সিটি করপোরেশনের যুগ পেরিয়ে গেলেও সীমানা বৃদ্ধি করা হয়নি। নাগরিক সুযোগ সুবিধা এখানে খুবই অপ্রতুল। সময় এসেছে এ মহানগরের সীমানা বৃদ্ধিসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বর্ধিত করা হবে। সুয়ারেজ সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন, মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না
নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ।
এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, আদালত হয়ে ছোটরা গিয়ে শেষ হয়।
পরবর্তীতে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD