
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর বদলি জনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদায়ী ইউএনও মো. জামাল হোসেন ভারাক্রান্ত হৃদয়ে চৌদ্দগ্রামে অতিবাহিত সময়কালের বিভিন্ন স্মৃতি বিজড়িত সময়ের বিষয়ে উল্লেখ করে বিশেষ আলোচনা করেন। এছাড়াও তিনি সার্বিক ব্যাপারে চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতার কথা স্মরণ করে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাঁর দায়িত্বকালে শুরু হওয়া বিভিন্ন জনস্বার্থমূলক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, সদস্য আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, সাকিবুল হাসান মিয়াজী, মো. ইউনুস হাসান সজীব প্রমুখ।