1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। টিপু গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD