1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কোতয়ালী মডেল থানার মনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ মইনুদ্দিন (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মইনুদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বড়চর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত।র‌্যাব-১১ জানায়, সমাজ থেকে মাদক নামের এই ভয়াবহ ব্যাধি নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD