1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায়

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা’ এর সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম মজুমদার এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। এ সময় মাদরাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা অশ্রæসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের নানান অবদানের কথা স্বীকার করে বিভিন্ন সময়কার আবেগঘন মুহুর্তের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী শিক্ষকের নেক হায়াত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। সংবর্ধনা শেষে সুসজ্জিত প্রাইভেটকারে করে নিজ বাড়ীতে ফেরেন বিদায়ী শিক্ষক ইব্রাহিম মজুমদার। এমন আয়োজনে মুগ্ধ নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, বিগত ৩৪ বছর ধরে বিদায়ী শিক্ষক মো. ইব্রাহিম মজুমদার বেশ সততা, নিষ্ঠা ও সুনামের সাথে অত্র মাদরাসায় নিজ দায়িত্ব পালন করেন। তার সুনিপুন হাতেই গড়ে তুলেছেন অত্র মাদরাসার হাজারো শিক্ষার্থীকে। যারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের পরিচয় মেলে ধরে দেশের তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিদায়ী শিক্ষক মো, ইব্রাহিম মজুমদারের শেষ কর্মদিবস উপলক্ষে মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থদের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা’ এর ম্যানেজিং কমিটি (অ্যাডহক) এর সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী মো. ইলিয়াছ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পেয়ার আহমেদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মাস্টার নুরুল ইসলাম মজুমদার, মাদরাসার প্রাক্তন শিক্ষক মাওলানা মো. শামসুল হক, আব্দুল ওয়াহাব, মৌলভী আব্দুল গফুর, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলাল হোসেন।

মাদরাসার অধ্যক্ষ এ. বি. এম. কবির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (আরবি) ইকবাল হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মো. বশিরুজ্জামান মিয়াজী, সহকারী অধ্যাপক (পৌরনীতি) মো. হাবিবুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক (বাংলা) মো. ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. ওয়াছিম উদ্দিন, প্রভাষক খন্দকার লিপি, নজরুল ইসলাম, মো. খাদেমুল ইসলাম, আব্দুর রেজ্জাক, সিনিয়র শিক্ষক মো. সামছু উদ্দিন মজুমদার, মো. আব্দুল্লাহ আল-মামুন, সহকারী শিক্ষক মো, শফিউল আলম, মো, জাকির হোসেন, মো. মাসুদুর রহমান, সহকারী মৌলভী মো. ইমাম হোসেন. ক্বারী মো. আবুল হাসানাত, শিক্ষক, নুরউল্লাহ, মোসা. নাছরিন আক্তার, সাবেক শিক্ষার্থী মো. জাকির হোসেন মজুমদার, মো. জহিরুল ইসলাম মজুমদার, মুহা. ফখরুদ্দীন ইমন, মো. নুরুল কাউছার, মো. মহি উদ্দিন মজুমদার, মাওলানা মো. বেলাল হোসেন, কাজী মাসুদুর রহমান, মো. জোবায়ের হোসেন, মো. ইউছুফ, মো. সাদ্দাম হোসেন মোল্লা, আব্দুল আজীজ মজুমদার, আল-আমিন পাটোয়ারী, জামায়াত নেতা মহিন উদ্দিন মুন্সী, কাজী আরব আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. আবুল বাশার মজুমদার, মো. শামীম হোসাইন, মাহমুদুল হাছান, স্টাফ মো. কামাল হোসেন মজুমদার, মনির হোসেন, মো. শাখাওয়াত হোসেন, মোসা. নারগিস আক্তার সহ মাদরাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।
চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা’ এর সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম মজুমদার এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। এ সময় মাদরাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা অশ্রæসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের নানান অবদানের কথা স্বীকার করে বিভিন্ন সময়কার আবেগঘন মুহুর্তের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী শিক্ষকের নেক হায়াত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। সংবর্ধনা শেষে সুসজ্জিত প্রাইভেটকারে করে নিজ বাড়ীতে ফেরেন বিদায়ী শিক্ষক ইব্রাহিম মজুমদার। এমন আয়োজনে মুগ্ধ নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, বিগত ৩৪ বছর ধরে বিদায়ী শিক্ষক মো. ইব্রাহিম মজুমদার বেশ সততা, নিষ্ঠা ও সুনামের সাথে অত্র মাদরাসায় নিজ দায়িত্ব পালন করেন। তার সুনিপুন হাতেই গড়ে তুলেছেন অত্র মাদরাসার হাজারো শিক্ষার্থীকে। যারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের পরিচয় মেলে ধরে দেশের তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিদায়ী শিক্ষক মো, ইব্রাহিম মজুমদারের শেষ কর্মদিবস উপলক্ষে মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থদের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা’ এর ম্যানেজিং কমিটি (অ্যাডহক) এর সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী মো. ইলিয়াছ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পেয়ার আহমেদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মাস্টার নুরুল ইসলাম মজুমদার, মাদরাসার প্রাক্তন শিক্ষক মাওলানা মো. শামসুল হক, আব্দুল ওয়াহাব, মৌলভী আব্দুল গফুর, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলাল হোসেন।

মাদরাসার অধ্যক্ষ এ. বি. এম. কবির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (আরবি) ইকবাল হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মো. বশিরুজ্জামান মিয়াজী, সহকারী অধ্যাপক (পৌরনীতি) মো. হাবিবুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক (বাংলা) মো. ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. ওয়াছিম উদ্দিন, প্রভাষক খন্দকার লিপি, নজরুল ইসলাম, মো. খাদেমুল ইসলাম, আব্দুর রেজ্জাক, সিনিয়র শিক্ষক মো. সামছু উদ্দিন মজুমদার, মো. আব্দুল্লাহ আল-মামুন, সহকারী শিক্ষক মো, শফিউল আলম, মো, জাকির হোসেন, মো. মাসুদুর রহমান, সহকারী মৌলভী মো. ইমাম হোসেন. ক্বারী মো. আবুল হাসানাত, শিক্ষক, নুরউল্লাহ, মোসা. নাছরিন আক্তার, সাবেক শিক্ষার্থী মো. জাকির হোসেন মজুমদার, মো. জহিরুল ইসলাম মজুমদার, মুহা. ফখরুদ্দীন ইমন, মো. নুরুল কাউছার, মো. মহি উদ্দিন মজুমদার, মাওলানা মো. বেলাল হোসেন, কাজী মাসুদুর রহমান, মো. জোবায়ের হোসেন, মো. ইউছুফ, মো. সাদ্দাম হোসেন মোল্লা, আব্দুল আজীজ মজুমদার, আল-আমিন পাটোয়ারী, জামায়াত নেতা মহিন উদ্দিন মুন্সী, কাজী আরব আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. আবুল বাশার মজুমদার, মো. শামীম হোসাইন, মাহমুদুল হাছান, স্টাফ মো. কামাল হোসেন মজুমদার, মনির হোসেন, মো. শাখাওয়াত হোসেন, মোসা. নারগিস আক্তার সহ মাদরাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD