1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাটের দেড়কোটা বাজারের একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ নামে এলাকার চিহিৃত এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ উপজেলার একই ইউনিয়নের সিংরাইশ গ্রামের নুরুজ্জামানের ছেলে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাশ।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দেড়কোটা বাজারের বাবুলের দোকানের একটি রুম ভাড়া নিয়ে সবুজসহ এলাকার চিহ্নিত কয়েকজনের একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে থানা পুলিশ সেই আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সবুজকে আটক করে। চক্রটি মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ওই রুমটি ব্যবহার করতো। এলাকাবাসী বাবুলকে ওই রুমটি মাদক ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতে নিষেধ করলেও এ ব্যাপারে সে কর্ণপাত করেনি। বর্তমানে তাদের কারণে মাদকের সাথে জড়িয়ে স্থানীয় যুবসমাজ আজ ধ্বংসের পথে। এর ব্যবসার সাথে চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা ও মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীও জড়িত রয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাশ বলেন, ‘ইয়াবাসহ আটককৃত যুবক সবুজের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD