1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দুর্নীতি-লুটপাট ও অদক্ষ কর্মীদের অপসারণের দাবিতে চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দুর্নীতি-লুটপাট ও অদক্ষ কর্মীদের অপসারণের দাবিতে চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণের নামে এসআলম গ্রুপের অর্থ লুটপাট ও ২০১৭-২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মীদের অবিলম্বে চাকুরী থেকে অপসারণের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর চৌদ্দগ্রাম শাখার সাধারণ গ্রাহকরা সহ বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশীরা। মানববন্ধনে ভুক্তভোগি ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা সহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করেছিলো। দখলের পর ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানো সহ নানান কৌশলে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রæপ। দক্ষ কর্মীদের ছাটাই করে তখন তারা অবৈধভাবে এলাকাভিত্তিক অদক্ষ ও অযোগ্যদের নিয়োগ দিয়েছিলো ব্যাংকে। নিয়োগ বানিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছিলো। দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে এরা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। ব্যাংকটিতে বর্তমানে প্রচন্ড তারল্য সংকট সহ বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রবাসীরা সহ ব্যাংকের সাধারণ গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখার লক্ষ্যে এই ব্যাংকে জমা রেখেছিলো। ব্যাংকটির ব্যাপক লুটপাট আর অনিয়ম-দুর্নীতির ফলে আজ সাধারণ গ্রাহকরা তাদের গচ্ছিত আমানত ফেরৎ পাওয়ার বিষয় নিয়ে বেশ আতঙ্কে ও দুশ্চিন্তায় রয়েছে। এ অবস্থায় তারা সরকার সহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। ব্যাংকটিকে বাঁচাতে হলে অনতিবিলম্বে ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ ও অযোগ্য কর্মীদের অপসারণ করে পরীক্ষার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে মেধাবী ও যোগ্যদের নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জন্য স্বচ্ছ তদন্ত কমিটি গঠন এখন সময়ের দাবি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে লুটপাটকারী এসআলম গ্রুপ সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্নীতির মূলোৎপাটনে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় এনে অনন্য নজির স্থাপন করতে হবে। এ সময় তারা ব্যাংকের সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD