1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

‘একতা-ঐক্য, সমগ্র বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক, চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন ও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মোহাম্মদ সেলিমকে সভাপতি ও মো. ইয়াকুবকে সাধারণ সেক্রেটারি করে নির্যাতিত মটর শ্রমিকের ১৪ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. আকাশ, সাংগঠনিক সম্পাদক মো: জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, যুগ্ম সম্পাদক মো. ওয়াসিম আইন বিষয়ক সম্পাদক মো. শরীফ, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, সহ-প্রচার সম্পাদক মো. হাছান, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মো. নাছির, মহাসড়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. নিহান।

এছাড়াও সংগঠনের কাজকে আরও গতিশীল ও সাবলীলভাবে পরিচালনা করতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ হলেন: মো. শামসুল হক, আব্দুর রহমান, অলি আহমেদ, রবিউল হোসেন, আবুল কাশেম।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিকের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ও শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন বেপারী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিক, কুমিল্লা জেলা কমিটির নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাদেক হোসেন।

সভায় অন্যান্যের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. শামসুল হক, আব্দুর রহমান, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ হানিফ, মটর শ্রমিক নেতা মোহাম্মদ আকাশ, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শরীফ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD