1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান (১২) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত নুসরাত উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট মধ্যমপাড়ার নেছার উদ্দিনের বড় মেয়ে। সে মুন্সীরহাট দারুন নাজাত মডেল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের লোকজন নুসরাতকে খুঁজতে থাকে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে নুসরাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে স্থানীয়রা মুন্সীরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। নুসরাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেয়ে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD