1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ ২০ জুলাই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ ২০ জুলাই

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৭০ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৫’ এবং ইউজিসি মেধাবৃত্তি ২০২৩-২৪ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠান।

আগামী ২০ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে দিনব্যাপী এই বৃত্তি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৮ হাজার ৫’শ টাকা এবং ইউজিসি মেধাবৃত্তিপ্রাপ্তদের ২৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানের দিন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা থেকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি বিতরণ শুরু হবে। দুপুর ২ টা ৩০ মিনিটে বৃত্তি বিতরণ করা হবে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে। এরপর বিকেল ৪টা থেকে বৃত্তি বিতরণ কার্যক্রমে অংশ নেবে ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD