1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম।

সাময়িক বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেনুকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

অভিযোগ তদন্তে চার সদস্য কমিটির আহ্বায়ক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মোঃ জিয়া উদ্দিন। সদস্য সচিব বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। এছাড়াও দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরীন সানি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘মাদকের সাথে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত তারা একাডেমি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি ইতিমধ্যেই তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ‘

উল্লেখ্য, গত ৭ মে (বুধবার) অভিযোক্ত চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD