1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জন্ম ও মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জন্ম ও মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সর্বসাধারণের জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে গতকাল রোববার (২ মার্চ) থেকে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে একযোগে ক্যাম্পেইন শুরু হয়েছে।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের অস্থায়ী ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান স্ব-স্ব অস্বায়ী ক্যাম্প পরিদর্শন করে সেবার তদারকি করছেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে জনগনের যেমন উপকার হচ্ছে তেমনি ইউনিয়ন পরিষদের কাজও ত্বরান্নিত হচ্ছে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্ম ও মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডুকুমেন্ট। সরকার আইন করে জন্ম ও মৃত্যু সনদ সবার জন্য বাধ্যতামুলক করেছেন। অনেক অসচেতন মানুষ বাচ্চা, জন্ম গ্রহন বা মা-বাবা, ভাই-বোন মৃত্যুর পরও নিবন্ধন করে না। এসকল সনদ সব ক্ষেত্রে গুরুত্ব বহন করছেন।
তিনি বলেন, এই ক্যাম্পেইনে আমাদের দুটি উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে অল্প সময়ের মধ্যে সেবা প্রদান ও অপরটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এসকল সেবা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের দৈন্দিন কাজের একটি অংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD