1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাকসামে জামায়াতের মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাকসামে জামায়াতের মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম 
২৮ ফেব্রুয়ারি ২০২৫

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

শুক্রবার সকালে লাকসাম পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী ও উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং পানাহার থেকে বিরত থাকলে রমজানের মাহাত্ম্য অক্ষুণ্ন থাকবে।”

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করুন। দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিন এবং দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখুন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে রমজানের পবিত্রতা বজায় রাখা সম্ভব হবে।”

উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে।” তিনি সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন, পৌর সহ-সেক্রেটারি নুরে আলম, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু জাফর মোহাম্মদ সালেহ, আব্দুল কাহার, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, আবু বকর জাহিদসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতারা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD