1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের দাফন সম্পন্ন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আসর উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে দিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন স্বজনরা।
এর আগে টাকই কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। গার্ড অব অর্নার প্রদান করেন উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। পরে সেনা বাহিনীর পক্ষ থেকেও ওই মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
তাঁর জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম টাকই গ্রামের উমদ আলী ভূইয়া বাড়ির বাসিন্দা।
মরহুমের পরিবার জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম বার্ধক্যজনিত কারনে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালেন তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও মো. নুরুল ইসলাম সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ শোক প্রকাশ করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD