1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চাচার বাসায় বেড়াতে এসে শিশুর মৃত্যু - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় চাচার বাসায় বেড়াতে এসে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

 

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর এলাকায় বাড়ির ছাদের পাশে বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( ১৫ ডিসেম্বর ) বিকেল ৫ টায় উপজেলা সদরের দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত হওয়া শিশু জুনাইদ আহমেদ ( ১০ ) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার খালেক মেম্বার বাড়ির নুরুল আমিনের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, জুনাইদ মা-বাবার সঙ্গে কুমিল্লা নগরীতে বসবাস করতো। সে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে রোববার বিকেলে ব্রাহ্মণপাড়ায় তার চাচা মুমিনুল হকের ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারে খেলারছলে জুনাইদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে কল করে বিদ্যুতের লাইন বন্ধ করান। পরে তাকে উদ্ধার করে বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসেন। তবে এরইমধ্যে শরীরের বিভিন্ন অংশ ঝলসে শিশু জুনাইদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত জুনাইদের চাচা মুমিনুল ইসলাম বলেন, জুনায়েদ আমার ভাতিজা হয়। সে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে। ঘটনার দিন সন্ধ্যার একটু আগে তিনতলা ছাদের মধ্যে খেলতে গেলে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জুনাইদ নামে এক শিশু। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশু জুনাইদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD