1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। কৃষক আশানুরূপ ফলন পেয়েছে। - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। কৃষক আশানুরূপ ফলন পেয়েছে।

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আমন-২০২৪ মৌসুমে আবাদ হওয়া বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি মাঠে মো. সুমন মিয়ার জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল আমিন, স্থানীয় ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, মোজ্জামেল হক বাছির, কৃষক সুমন মিয়া, মফিজুল ইসলাম, বাবুল মিয়া, আলী আশরাফ, রফিকুল ইসলাম, মানিক মোল্লাসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
ধানচাষি সুমন মিয়া বলেন, বন্যার কারণে সময় মতো আমন আবদ মৌসুমে ধান চাষ করতে পারিনি। বন্যার পানিতে বীজতলা ও আবাদ করা আমনের চারা নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বিআর-২২ জাতের ধানের চারা রোপন করেছি। এ জাতের ধানে আশা করছি ভালো ফলন হয়েছে। কাটা ধান মাড়াই শেষে হেক্টর প্রতি এ ধান সাড়ে পাঁচ টন ফলন পেয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ভয়াবহ বন্যার পানিতে এখানকার আমন ধানের বীজতলা ও জমিতে আবাদ করা চারা নষ্ট হয়ে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর এখানকার কৃষকরা আবার নতুন করে আমনের চারা রোপন করেন। এসব ধান এখন সংগ্রহ করে ঘরে তোলা হচ্ছে। কৃষকদের চাষ করা বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। কৃষক আশানুরূপ ফলন পেয়েছে।

ক্যাপশন:- ব্রাহ্মণপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আমন মৌসুমে আবাদ হওয়া বিআর-২২ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD