1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ৬ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ৬ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, বাসমতি চাউল, তাসসহ বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বাসমতি চাউল, চিনি, তাস, ডাবর আমলা তেল, নবরত্ন তেল, জনশন বেবি লোশন, কালার বাজি, গ্রিপ ওয়াটারসহ ভারতীয় বিভিন্ন কসমেটিক সামগ্রী, মেহেদি ও চকলেট আটক করা হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন:- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চিনি, বাসমতি চাউল, তাসসহ বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির বিজিবি সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD