1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ ও উৎপাদনসহ নানা অনিয়মের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া সদর বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন। এসময় কনফেকশনারি, মুদি ও মিষ্টি দোকানসহ ছয় প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয় এবং নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে ২০ কেজি মিষ্টি জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম। এছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশ একটি দল এবং গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসন ও ও জেলা ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছ, অভিযানে ব্রাহ্মণপাড়া সদর বাজারের কনফেকশনারি দোকান ব্যবসায়ী সালাউদ্দিনকে ২ হাজার, মুদি দোকান ব্যবসায়ী কবির হোসেনকে ৫ হাজার, মিষ্টি দোকান ব্যবসায়ী নান্টু দাসকে ৭ হাজার ও মিষ্টি দোকান ব্যবসায়ী সুজনকে ১৫ হাজারসহ আরও দুই দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সুজনের মিষ্টি দোকানে নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও উৎপাদন করায় ২০ কেজি মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ এটি। এধরণের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD