1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত  - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত 

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
“দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত।
এসময় বক্তারা বৈষম্যবিরোধী ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD