1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অর্থলোভী ও ‘দলবাজ’ সেই প্রধান শিক্ষকের পদত্যাগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় অর্থলোভী ও ‘দলবাজ’ সেই প্রধান শিক্ষকের পদত্যাগ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম ‘প্রধান শিক্ষক’র পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিগার সুলতানা। মো.সেলিম দেবিদ্বার উপজেলা কৃষকলীগের সভাপতি।

এর আগে গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার প্রধান শিক্ষক মো. সেলিমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করছে। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক অনিয়ম, নারী কেলেংকারী, অসৎ আচরণ, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ আনা হয়। পরে ওই দিনই তার বিরুদ্ধে ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে মো. সেলিমের ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রধান শিক্ষক পদত্যাগের পর নিয়ম অনুযায়ী সহকারি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, বাঙ্গুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে অব্যহতি পত্র জমা দিয়েছেন। বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD