1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পুকুর থেকে মাছ লুট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে পুকুর থেকে মাছ লুট

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ। এ ঘটনায় ভোক্তভোগী এনামুল হক একই এলাকার রেজাউল করিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে। তথ্যটি বৃহস্পতিবারে নিশ্চিত করেছেন থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন।

ভুক্তভোগী এনামুল হক থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি বিবাদী রেজাউল করিম রাজু ও তার ৩ বোন থেকে জায়গা ক্রয় করে একটি পুকুর খনন করে মাছ চাষসহ ভোগ দখল করে আসছে। ১৪ আগস্ট গভীর রাতে রেজাউল করিম রাজুর নেতৃত্বে ৭ জন অভিযুক্ত তার পুকুর থেকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় এবং জোরপৃর্বক জায়গাটি দখল করে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘ভুক্তভোগী এনামুল হকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD