1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীপুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীপুর

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৯ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কানায় কানায় ভর্তি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় মন্থন একাদশ আদর্শ টিমকে হারিয়ে গাজীপুর আদর্শ একাদশ টিম চ্যাম্পিয়ন হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা, দাউদকান্দি হাইওয়ে থানার ভঅফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী, নূর-এ- আলম ভূইয়া বুলু এবং প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান, আলমগীর হোসেন মোল্লা, আসলাম হোসেন মিয়াজী, মঈন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ  নোমান মিয়া এবং সাবেক চেয়ারম্যান মাসুদ আলম প্রমুখ। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD