1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের বিষ্ণুপুর হিউম্যান ট্রাস্টের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটের বিষ্ণুপুর হিউম্যান ট্রাস্টের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, ‎নাঙ্গলকোট প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণুপুর হিউম্যান ট্রাস্টের উদ্যোগে মাদক ছাড়ো কলম ধরো এই স্লোগানকে সামনে রেখে ফুটবল প্রীতি ম্যাচ রবিবার বিকালে বিষ্ণপুর দক্ষিণ পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রীতি ম্যাচে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল অংশগ্রহণ করেন। খেলায় ২-১ গোলে বিজয়ী হন আর্জেন্টিনা দল।

‎৮নং বিষ্ণুপুর ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মনসুর আলমের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল, প্রধান বক্তা ছিলেন মৌকরা ইউনিয়ন যুবদল সদস্য সচিব জাকের হোসেন ছুট্টু মজুমদার।

সমাজসেবক ‎একরামুল হক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর হিউম্যান ট্রাস্ট সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক তকি উল্লাহ, ব্যাংকার মাঈন উদ্দিন হিমেল, মাস্টার মাঈন উদ্দিন, লিটন, প্রবাসী শাহজাহান, জাফর, ব্যবসায়ী শাহজাহান, এম.এ বাহার, দুবাই প্রবাসী বাহার, বাহরাইন প্রবাসী নিজাম, মাস্টার মাঈন উদ্দিন ও আলমগীর হোসেন।

‎ফুটবল প্রীতি ম্যাচ পরিচালনায় ছিলেন মাহবুবুল হক, আবুল কাশেম, আবু তাহের, খুরশিদ আলম, নিজাম প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD