1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফাতেমা বেগমের বাড়িতে শোকের মাতন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফাতেমা বেগমের বাড়িতে শোকের মাতন

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ছোট বেলায় মাকে হারিয়ে মামার বাড়িতে বসবাস করতেন ফাতেমা বেগম (৪৫)৷রবিবার সকাল ৭টার দিকে ডাক্তার দেখাতে সিএনজি অটোরিকশা যোগে কুমিল্লা যাওয়ার পথে দূর্ঘটনায় নিহত হয় সে৷ নিহত ফাতেমা বেগমের ন্যায় তার ছেলে মেয়েরা আবার মায়ের মত এতিম হল৷

ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া মাদ্রাসা পাড়ার গাবুদ্দিন বাড়িতে৷ নিহতের পরিবার এবং তার ফুফাত ভাই জানান রবিবার ৭ টার দিকে আমার ফুফাত বোন ফাতেমা বেগম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে বেড়িয়ে যায়৷ সকাল ৮.৩০ এর সময় ফোন আসে যে বুড়িচং- উপজেলার ইছাপুরা নতুন মযজিদ এলাকায় সিএনজি অটোরিকশার মুখমোখি সংঘর্ষে আমাদের বাড়ির দুইজন আহত হয়৷ স্হানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে খাড়াতাইয়া এলাকায় মারা যায় ফাতেমা বেগম (৪৫)৷ অবঃ আর্মি মোঃ মানিক মিয়া বলেন ফাতেমা বেগম ছোট বেলায় তার মা কে হারায়৷ তারপর থেকে সে তার মামার বাড়িতে বড় হয় এখানেই লালিত পালিত হয় এবং বিবাহ দেওয়া হয়৷ ফাতেমার স্বামী চান মিয়া বিদেশে থাকে৷ তাদের পরিবাবর অভাব অনটনে কাটছে৷ সংসার জিবনে ফাতেমার ১ ছেলে ২ মেয়ে রয়েছে৷ সিএনজি অটোরিকশা দূর্ঘটনায় একই এলাকার জামাল হোসেন এর স্ত্রী ইয়াছিন আক্তার (৪৮) আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে৷ ছোট বেলায় ফাতেমার সাথে যা ঘটেছিল তার মৃত্যুতে ৩ টি সন্তানের সাথে একই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ রবিবার বাদ আসর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD