1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩১২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার ১৪ (মে) দুপুরে অভিযান চালিয়ে সাহেবাবাদ ইউনিয়নের টাটারা গ্রাম থেকে মোঃ মহিউদ্দিন প্রকাশ মহির (৩২) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃতকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই শফিক উল্লাহ, অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ সাহেবাবাদ  ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ টাটেরা গ্রামের প্রফেসর সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে থেকে (ব্রাহ্মণপাড়া – বুড়িচং) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ মহিউদ্দিন কে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

মোঃ মহিউদ্দিন ব্রাহ্মনপাড়া থানার নাইঘর নোয়াপাড়া গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD