1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে চা দোকানী শমীম হত্যার বিচার চেয়ে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার দেবিদ্বারে চা দোকানী শমীম হত্যার বিচার চেয়ে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে চা দোকানদার শামীম আহম্মেদ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীকান্দি গ্রামে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শামীমের বাড়ির পাশেই মানববন্ধন হয়। এতে ওই এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ এপ্রিল শুক্রবার রাত ৮টায় মনির হোসেন ও শামীম আহাম্মদের পরিবারের মধ্যে একটি বিরোধ মীমাংসা নিয়ে মনির হোসেনের উঠানে সালিশ বৈঠক বসেছিল। সালিশে ইউপি সদস্য হিরণ সরকার, সিদ্দিক সরকার, মোস্তফা সরকার, সাইফুল ইসলাম ব্যাপারিসহ গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মীমাংসার শেষ পর্যায়ে রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী গ্রাম উজানীজোড়ার মো.আলিম খন্দকারের নেতৃত্বে সাদেক খন্দকার, সুমন খন্দকার, আউয়াল খন্দকারসহ আরও ৫/৬ মনির হোসেনের পক্ষে উপস্থিত হয়ে শামীমকে চর থাপ্পর ও কিল-ঘুষি মারেন। পরে বৈঠকে বসা আলিম খন্দকার উত্তেজিত হয়ে নিজের বসার কাঠের চেয়ার তুলে শামীমকে এলোপাতারি পিঠাতে থাকেন। এক পর্যায়ে শামীম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নয়ন চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৩ (এপ্রিল) দুপুর ২টা ৩৫মিনিটে তার মৃত্যু হয়।

বক্তরা আরো বলেন, এ ঘটনা শামীমের স্ত্রী মোরশেদা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় আলিম খন্দকার ও সুমন খন্দকার নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাংলাদেশ পুলিশ ও আইনের প্রতি আমাদের আসতে আছে তারা সঠিক তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেফতার করবেন। আমরা আলিম খন্দকার ও সুমন খন্দকার সহ এ ঘটনার সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শামীম আহম্মেদের স্ত্রী মোরশিদা বেগম, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ, সিদ্দিকুর রহমান, শরিফ উদ্দিন সোহেল, আবুল কাশেম, মাসুদ, প্রমুখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD