আয়শা রহমান প্রজ্ঞঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমতিবিহীনভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার
নেকবর হোসেন কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, নগদ টাকাসহ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৬ জানুয়ারী) ভোরে ৪টায় হোমনা উপজেলার
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি
আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি /। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় এসেছে। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি দলীয় প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য প্রথমে সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে পরবর্তীতে শুনানি পেছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করা হয়। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন তার আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চেম্বার জজ আদালতে শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী দিন ধার্যের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। রিট খারিজ হওয়ায় বর্তমানে তার প্রার্থিতা চূড়ান্তভাবে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৮ জানুয়ারির শুনানিকে কেন্দ্র করে এ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। আইনি জটিলতা কাটিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রার্থিতা বহাল না থাকলে নির্বাচনী মাঠে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
নেকবর হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কোনো কোনো দল বলছে—আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা দেশের মানুষকে ধোঁকা দিলে কোনো লাভ আছে? বিএনপি একটি
আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও আন্তরিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ি ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও বন্ধু ওমান
নেকবর হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার (২৫
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো মৌসুমকে কেন্দ্র করে কৃষকদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো। ভোরের আলো ফোটার আগেই মাঠে ছুটে যাচ্ছেন কৃষকরা। কেউ জমিতে বোরো
নেকবর হোসেন দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি