1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
রাজনীতি Archives - Page 7 of 35 - Dainik Cumilla
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট
রাজনীতি

আপিল শুনানি ফের পেছাল: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য ঝুলছে ২৮ জানুয়ারিতে

  আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।  কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি দলীয় প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য প্রথমে সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে পরবর্তীতে শুনানি পেছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করা হয়। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন তার আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চেম্বার জজ আদালতে শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী দিন ধার্যের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। রিট খারিজ হওয়ায় বর্তমানে তার প্রার্থিতা চূড়ান্তভাবে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৮ জানুয়ারির শুনানিকে কেন্দ্র করে এ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। আইনি জটিলতা কাটিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রার্থিতা বহাল না থাকলে নির্বাচনী মাঠে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

[বাকি অংশ পড়ুন...]

আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করব সেটা রাখার জন্য: চৌদ্দগ্রামে তারেক রহমান

  নেকবর হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কোনো কোনো দল বলছে—আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা দেশের মানুষকে ধোঁকা দিলে কোনো লাভ আছে? বিএনপি একটি

[বাকি অংশ পড়ুন...]

কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  নেকবর হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার (২৫

[বাকি অংশ পড়ুন...]

আজ তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

  নেকবর হোসেন দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি

[বাকি অংশ পড়ুন...]

একটি দল দেশ শাসনের জন্যে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় : ডা. তাহের

  মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজ দেশ দুইভাগে বিভক্ত হয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারণ

[বাকি অংশ পড়ুন...]

ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের টিকিয়ে দিয়েছে- ভোটের মাধ্যমেই তাদের জনগন প্রত্যাখ্যান করবে”- হাসনাত আব্দুল্লাহ

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।  কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন।

[বাকি অংশ পড়ুন...]

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

  নিজস্ব প্রতিবেদক: ‘চলো বাংলাদেশ একসাথে গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, কুমিল্লা-৯ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয়

[বাকি অংশ পড়ুন...]

কুমিল্লা-১ এ কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু ড. মোশাররফের

  আবু কোরাইশ আপেল।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর

[বাকি অংশ পড়ুন...]

বর্ডারের মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-সন্ত্রাস দমনই আমাদের অন্যতম লক্ষ্য : ডা. তাহের

  মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট আজ একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে

[বাকি অংশ পড়ুন...]

কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ইয়াছিন আরাফাতের সাথে নির্বাচনী ঐক্য নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাতের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃবৃন্দের

[বাকি অংশ পড়ুন...]

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD