1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোচালকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোচালকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: আব্দুল মমিন প্রকাশ মরণ মিয়া (৫৫) নামে এক অটোচালক এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম এর মরহুম সৈয়দ আহম্মদ এর ছেলে। সোমবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন নিহতের ছেলে মো: সাইমন।

জানা গেছে, সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম মাঠে বোরো ধানে সেচের পানি দিতে গিয়ে সেচ পাম্প ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নোয়াগ্রামের মরণ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার সকালে মরহুমের নিজগ্রামে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক মো: সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে আহত একজনকে জরুরি বিভাগে আনা হলেও সে এর আগেই মৃত্যুবরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD