1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।

রবিবার (২৪ মার্চ) কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার একটি রেস্টুরেন্টে কুভিকসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়বুর রহমান সোহেল ও প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন রাজু।

চ্যালেঞ্জ না থাকলে সাংবাদিকতাও থাকেনা। প্রতিকূলতা মানুষকে শেখায় কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আজকের কুভিকসাস খুব সহজে এখানে আসেনি। এর নেপথ্যেও ইতিহাস আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)’র ইফতার মাহফিলে এসব কথা বলেন অতিথিরা।

অতিথিরা আরও বলেন, কুভিকসাস দিন দিন নতুন মাত্রায় উদ্ভাসিত হচ্ছে। এখান থেকে নতুন সাংবাদিক তৈরি হচ্ছে। এটা আমাদের গর্বের জায়গা। একটা সময় কলেজের বাদাম তলায় বসে মিটিং করতাম। কলা ভবনের সামনে সভা হতো। অনেকে চায়নি এই সাংবাদিক সমিতি হোক। যে কারণে এটা প্রতিষ্ঠা করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কুভিকসাসের সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজি, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD