1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। সবুজ ওই এলাকার মোঃ রহমত আলীর ছেলে।
​এর আগে শুক্রবার (২৪ জুলাই) এসআই মোঃ শামীম হোসেনের পরিচালনায় অপর এক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
​দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মোঃ মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আকবর আলীকে (৩২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মুজিব মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদক সেবনের অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী ও নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD