1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় রমজানের শুরুতেই এক হালি লেবুর দাম ৮০ টাকা - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় রমজানের শুরুতেই এক হালি লেবুর দাম ৮০ টাকা

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র দেখা যায় বাংলাদেশে। যেখানে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন বেড়ে যায় ৩-৪ গুণ। এরই অংশ হিসেবে রোজার প্রথম দিনেই লেবুর দাম বেড়ে হালি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। তার মানে এক পিস লেবুর দাম ২০ টাকা গড়ে পড়ছে!
গতকাল বুধবার (১৩ মার্চ) কুমিল্লা নগরীর নিউমার্কেট, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইফতারের শরবতের জনপ্রিয় অনুষঙ্গ লেবুর দাম বেড়ে যাওয়ায় রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে ক্রেতাদের ।
তবে শুধু লেবু নয় বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে।
সরেজমিন দেখা গেছে, বাজারে ভালোমানের গোল বেগুন (তাল বেগুন) বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। একদিন আগে এ বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। অপরদিকে লম্বা বেগুন কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। যা একদিনের ব্যবধানে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। শসা বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে।

এদিকে, চাহিদামতো পণ্য কিনতে না পেরে মলিন চেহারায় ঘরে ফিরছেন অনেক মানুষ। পণ্যমূল্য বৃদ্ধির পেছনে এক দিকে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকা, অন্যদিকে করের জালকে দায়ী করছেন ভোক্তারা।

দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা এরই মধ্যে কুমিল্লার নিমসার কাঁচা বাজারে অভিযান চালাচ্ছি। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

নগরীর রাজগঞ্জে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, সীমিত বেতনের টাকায় মাসের বাজার খরচ সামলাতেই ঘাম ছুটে যায়। সেখানে রোজা সামনে রেখে জিনিসপত্রের দাম আরও বেড়েছে। রমজানে কীভাবে বাজার খরচ সামাল দেবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD