1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
দুইদিন ক্লাস বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

দুইদিন ক্লাস বর্জনের ঘোষণা কুবি শিক্ষক সমিতির

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৮০ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

শিক্ষকদের উপর হামলার বিচার না করা, পদোন্নতি না দেওয়া, গেস্ট হাউজ উন্মুক্ত না করা ও পদোন্নতির বৈষম্যের সমাধান না করার কারণে আগামী দুইদিন ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১২ মার্চ) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, গত ১৯ তারিখ উপাচার্য কার্যালয়ে শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছিল সেটার তদন্ত করে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া, যোগ্যতা থাকার পরেও ১ম ও ২য় গ্রেডের অধ্যাপকের পদোন্নতি না দেওয়া, শিক্ষকদের গেস্ট হাউজ এখনো উন্মুক্ত না করা ও শিক্ষকদের পদন্নোতির বৈষম্য দূর করার জন্য আমরা উপাচার্যের নিকট বারবার লিখিত দিলেও তিনি তা ভ্রুক্ষেপ করেননি। এসবের প্রতিবাদ জানিয়ে আমরা সকল শিক্ষকদের ঐক্যমতে আগামী দুইদিন ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষা চলমান থাকবে। এরপরও যদি শিক্ষকদের এই দাবিগুলোর সুরাহা না করা হয় তাহলে আমরা আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD