1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ০৫ মার্চ কুমিল্লা জেলা ও উপজেলা ভিত্তিক কমিটির প্রস্তুতি সভায় দৈনিক ইনকিলাব এর দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি’কে আহ্বায়ক, দৈনিক দেশবাংলা’র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিয়াদ’কে সদস্য সচিব এবং দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি মোঃ ওমর ফারুক মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করে পনেরো সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে প্রস্তুতি সভায় বাংলাদেশ প্রেসক্লাব কুমিল্লা জেলা শাখার উদ্যোক্তা ও আহ্বায়ক আব্দুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন, মোহনা টিভির ফখরুল ইসলাম সাগর, বিজয় টিভির এনামুল হক, দৈনিক যায়যায়দিন এর জামাল উদ্দিন দুলাল, দ্যা ডেইলী পোস্ট এর প্রভাষক ওমর ফারুক সরকার, দৈনিক মানবজমিন এর মোঃ মাহমুদুল হাসান। অর্থ সম্পাদক হিসেবে বিজয় টিভির ক্যামেরা পার্সন মোঃ সাইফুল ইসলাম সজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. শাহীন আলম সরকার। সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক ভোরের দর্পন এর মোহাম্মদ শাহজালাল, দৈনিক মানব কন্ঠের মোঃ সোহেল রানা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর পারভেজ সরকার, ঢাকা টাইমস এর ইসহাক হাসান, সাপ্তাহিক দেশপত্রের মোঃ রাসেল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD