1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বিদায় জানাল সাবেক শিক্ষার্থীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বিদায় জানাল সাবেক শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

চাকরি জীবনের শেষ দিনে সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসাইনকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী নাগাইশ গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত। জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন ও অফিস সহায়ক শহীদুর রহমানকে এভাবে বিদায় জানাতে দেখা যায়। অবসরে যাওয়া মোঃ মোশাররফ হোসাইন চট্টগ্রাম সন্দীপে হরিশপুর এলাকার বাসিন্দা। তিনি জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। একই সাথে অবসরে যাওয়া শহীদুর রহমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ গ্রামের বাসিন্দা। তিনিও এই বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হুসেনের সভাপতিত্বে মুহাম্মদ মাহবুব হাসান ও আসাদুর রহমানের যৌর্থ পরিচালনার মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৯৬ ব্যাচ থেকে শুরু করে ২০২৩ ব্যাচের একজন করে শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন। জানা যায়, ০১-০১-১৯৯২ সালে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছেন। ৩১ অক্টোবর ২০২৩ ইং তারিখে তার কর্মজীবন শেষ হয়। তিনি দীর্ঘদিন যাবৎ তার পরিবারসহ নাগাইশ গ্রামে বসবাস করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD