1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দায়িত্ব থেকে পদত্যাগ করলেন কুবি বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দায়িত্ব থেকে পদত্যাগ করলেন কুবি বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেইমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি বলেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে কিছু শিক্ষকদের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এইগুলোর প্রতিবাদে আমি মনে করি যে এই প্রশাসনের সাথে থাকলে এই দায়ভার আমার উপরও চলে আসবে। প্রশাসনে থেকে এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD