1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া নাইঘর ইসলামি যুব সংগঠনের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া নাইঘর ইসলামি যুব সংগঠনের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি “নাইঘর ইসলামি যুব সংগঠনের” উদ্দ্যেগে ১২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নাইঘর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগন কোরআনের ভুবনে উপস্থিত থেকে তাফসীর পেশ করেন। মাহফিলে সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও নাইঘর ইসলামি যুব সংগঠনের সভাপতি মোঃ কামরুল হাসান ভূইঁয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি। প্রধান মেহমান ছিলেন ঢাকা জর্জকোটের স্পেশাল পি.পি. ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী। হাফেজ মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আমির হামজা কুষ্টিয়া। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি সংগীত জগতের কিংবদন্তী, গীতিকার, সুরকার ও ইসলামি সংগীত শিল্পী সুর সম্রাট মশিউর রহমান ঢাকা। বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন হোসাইন আহমাদ মাহফুজ চুয়াডাঙ্গা। এসময় বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, মাওলানা আব্দুর রউফ সালেহী, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা আবুল বাশার, মাওলানা হেফজুর রহমান নাঈম, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা সোলাইমান, মাওলানা আমির হোসেনসহ বহু ওলামায়ে কেরামগন তাশরীফ আনেন। অনুষ্ঠানে কয়েক লক্ষ লোক উপস্থিত হয়ে তাফসীরুল কোরআন মাহফিল সফল ও স্বার্থক করেন। প্রত্যেক দ্বীনি মুসলমান ভাইয়েরা মাহফিলে আসায় মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD